আপনারা কিভাবে পড়াশোনায় মন বসাবেন
আপনাদের অনেক মনোযোগী হতে হবে আপনারা যদি মনোযোগী হতে
পারেন তাহলে আপনারা পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ
আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল
পড়াশোনায় বেশি মনোযোগী হতে হলে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যদি লক্ষ
নির্ধারণ করতে না পারেন তাহলে আপনারা পড়াশোনায় ভালো কিছু করতে
পারবো না । আপনাদের নানা ধরনের টেকনিক অবলম্বন করে পড়তে হবে। যদি টেকনিক
অবলম্বন করতে না পারেন তাহলে আপনারা পড়াশোনায় বেশি মনোযোগী হতে
পারবেন না,ভালো পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন না।
আপনারা যদি প্রথম ২৫ মিনিট মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনাকে ৫ -১০
মিনিটের একটি বিরতি নিতে হবে।
আপনাদেরকে প্রথমে একটি রুটিন তৈরি করতে হবে, আপনাদের পড়াশোনা করার সময় ফোন
থেকে দূরে থাকতে হবে, আপনাদের পড়াশোনা করার জন্য পরিবেশ ঠিক রাখতে
হবে।
পড়াশোনার কৌশল
Goal লক্ষ্যঃ আপনার জীবনের লক্ষ্য টা কি? এর জন্য
আপনাদের আপনার পড়াশোনা কতটুকু করবেন, কিভাবে পড়বেন, আপনাদেরকে
একটি লক্ষ্য রাখতে আপনাদের এই লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করতে হবে।
Pomodora technique টেকনিকঃ আপনি যদি ২৫-৩০ মিনিট
গভীর মনোযোগ সহকারে পড়েন, এরপর আপনাকে ৫-১০ মিনিটের একটি
বিরতি নিতে হবে। কেন আপনি বিরতি নিবেন? আপনি যদি বিরতি নেন তাহলে আপনার
মস্তিষ্কে কোনো প্রেসার ঘটবে না, আপনার মস্তিষ্ক সুন্দর ভাবে কাজ
করবে। বিরতির মাঝখানে পানি পান করতে হবে বেশি করে।আপনি যদি পানি পান
করেন বেশি বেশি করে তাহলে আপনার মস্তিষ্ক ভালো হবে কাজ করবে।
রুটিন তৈরি করুনঃ আপনি একটি সুন্দরভাবে একটি রুটিন তৈরি করবেন,
এর রুটিন মেনে চললে মনোযোগ ধরে রাখতে আপনাকে অনেক সহজ করবে।
বিষয়ঃ আপনার পছন্দের বিষয়টা নিয়ে শুরু করবেন আপনি যে বিষয়টা
নিয়ে পড়তে ভালো লাগে সেটা দিয়ে শুরু করবেন। আপনি যতটুকু পড়াশোনা করেছেন
তার খাতায় লিখে ফেলবেন, লিখে নিলে মনোযোগী হতে সাহায্য করে।আপনি যদি আপনার
পছন্দের বিষয়টা দিয়ে শুরু করেন তাহলে আপনার পড়াশুনা করতে আগ্রহ
বাড়বে।
পরিবেশঃ আপনি যেখানে পড়াশোনা করবেন সেখানকার পরিবেশটা
অনেক সুন্দর হতে হবে। আপনি যে টেবিলে পড়াশোনা করবেন সেই টেবিলের আশেপাশে
একটি সুন্দর পরিবেশ তৈরি করে ফেলবেন। পরিষ্কার টেবিল বই খাতা আলো ও বাতাস ঠিক
রাখবেন। যাতে আপনার পড়াশুনা করতে আরো আগ্রহ বাড়ে সেরকম ভাবে পরিবেশ তৈরি
করবেন। আপনি যখন পড়াশোনা করবেন তখন একটি নিরিবিলি স্থানে
পড়াশোনা করবেন যাতে কোন শব্দ না আসে কোন গ্যাঞ্জাম ফ্যাসাদ না সৃষ্টি
হয়।
পড়তে অলস লাগাঃ আপনি যখন পড়তে বসবেন ২৫-৩০ মিনিট পড়াশোনা
করবেন, এরপর আপনি একটু হাটাহাটি করবেন ২-৩ মিনিট। এরপর মুখে একটু পানি
দেবেন এরপর আবার পড়াশুনার টেবিলে বসে পরবেন। তখন দেখবেন আপনাকে
পড়াশোনা করতে আপনাকে ভালো লাগবে, কোনো অলস লাগবেনা।
ভিন্ন ধরনের কৌশল অবলম্বনঃ
- পুরষ্কারঃ আপনি নিজে নিজেকে ছোট ছোট পুরস্কার দিবেন আপনি যখন আপনার পড়াশোনা লক্ষ্য পূরণ হবে তখন নিজেই নিজেকে পুরস্কার দিবেন।
- পড়াশোনার সঙ্গীঃ আপনারা যদি গ্রুপ স্টাডি করেন ও বন্ধুদের সাথে একঘেয়েমি কাটে ও এতে পড়াশোনার মনোযোগ ও বাড়ে।
পড়াশোনার
আলো জ্বলে
অন্ধকার পথ
দেখায় ,
আজকের
একটু কষ্টে
আগামীর
স্বপ্ন গড়ায় ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url